শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রাক চাপায় কলা ব্যবসায়ী নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের লালদিঘী নামকস্থানে নুর ইসলাম ওরফে বুলু (৩৫) নামে এক কলা ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি বুধবার দুপুর ২টায় ঘটেছে। নিহত নুর ইসলাম ওরফে বুলু উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের গল্ডবপাড়ার আসাদুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নুর ইসলাম ওরফে বুলু ওই সময় বাইসাইকেল যোগে চিরিরবন্দর থেকে বেলতলীবাজারের দিকে আসছিল। এ সময় পার্বতীপুর থেকে দিনাজপুরগামী একটি দ্রæতগামী ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কলা ব্যবসায়ী নুর ইসলাম ওরফে বুলুর মাথা সম্পূর্ণ থেতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ০৮:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১