গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হতদরিদ্র ৩০ পরিবারের সুবিধাভোগিদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মিত ওইসব ঘর হতদরিদ্রদের দেওয়া হয়।
বুধবার (২৫ আগস্ট) সকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন আবু সালেহর নিকট থেকে প্রথমে ঘরগুলো বুঝে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা বেগম। এরপর সেগুলো সুবিধাভোগীর মাঝে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, নলডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
সেনাবাহিনীর রংপুর এড়িয়ার ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধায়নে ৫৪ লক্ষ টাকা ব্যয়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















