শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়িতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার  ফুলছড়ি উপজেলায় দুই কেজি গাঁজাসহ রমজান আলী (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর চৌমহন গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রমজান আলী ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ধৃত রমজান আলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা জব্দ করাসহ তাকে আটক করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, আটক রমজান আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জনপ্রিয়

ফুলছড়িতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১