বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দুর করি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার,(২৮ আগষ্ট) সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মৎস্য অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা নির্বাহি অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। আরোও উপস্থিত ছিলেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সহ-সভাপতি ফেরদৌস মিয়া, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু ছাড়াও জেলা, উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ,সরকারি কর্মকর্তা বৃন্দ। বক্তারা, পলাশবাড়ী উপজেলায় মাছের উৎপাদন ৩৯২৩ মে.টন এবং চাহিদা ৪৫৬৭ মে.টন। ঘাটতি পুরনের জন্য বেকার যুবক,মাছচাষি এবং উন্মুক্ত জলাশয়গুলো সুষ্ঠু ব্যাবস্থাপনার উপর মূল্যবান বক্তব্য প্রদান করেন।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 


















