গাইবান্ধার পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা যোগদানের পর থেকে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। এরইধারাবাহিকতায় শনিবার (২৮ আগস্ট) সকালে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি টিম রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাসী করা কালে একটি যাত্রীবাহী বাস থেকে ১ কেজি গাঁজাসহ শাহাবুদ্দিন (৫০) মাদক কারবারি কে আটক করে। আটককৃত শাহাবুদ্দিন নাটোর জেলার সদর থানার থানার কানাইখালী গ্রামের মৃত মমিনের ছেলে! এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পলাশবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি আটক
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী - প্রকাশের সময়: ০৬:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- ৩৫










