শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের ইন্তেকাল

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নওয়াবুল মোক্তার মোল্লা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়ায় নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ২৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের হাশিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযা ও দাফন কার্যে শিক্ষক, ছাত্রসহ নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

প্রকাশের সময়: ০৮:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১