শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে মৎস্যচাষীদের সম্মাননা প্রদান ও পোনা অবমুক্তকরণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে দিনাজপুরের বিরামপুরে রাজস্ব খাতের আওতায় মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন এর আয়োজনে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

এবার উপজেলার বিভিন্ন জলাশয়ের মালিকদের মাঝে ৪২৭ কেজি কার্প জাতীয় পোনা বিতরন করা হবে। এছাড়া এলাকার সফল মৎস্যচাষীদের মাঝ থেকে দেশী এবং কার্প প্রজাতির তিন জন সফল মৎস্যচাষী কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, খামার ব্যাবস্থাপনা কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উম্মে কুলছুম বানু, সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১