“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সমনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২১ (২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর) উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়। ২৯ আগষ্ট রবিবার সকাল ১০ টার দিকে মৎস্য অধিদপ্তরের আয়োজনে ভোলাহাট উপজেলা পুকুরে ৪০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। পরে মাছ চাষিদের মাঝে ৫ বস্তা মাছের খাবার বিতারণ করা হয়।
পোনামাছ অবমুক্তকরনের উদ্বোধন করেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, ভাইস চেয়ারম্যান গরিবুল্লা দবির, সহকারি কমিশনার (ভূমি) শেখ মেহিদী ইসলাম, প্রকল্প ব্যবস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) মুঃ ওয়ালিউল ইসলাম, ভোলাহাট সদর ইউনিয়ন চেয়ারম্যান ইয়াজদানি জর্জ, গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান আরজেদ আলী ভুটু, জামবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মসফিকুল ইসলাম তারাসহ মোঃ মসফিকুল ইসলাম তারাসহ অন্যরা।
আলি হায়দার রুমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চাপাইনবাবগঞ্জ 


















