শতবর্ষে শত মুজিব”প্রতিপাদ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০টি চিত্রকর্ম নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই চিত্রকর্ম প্রদর্শিত শুরু হয়েছে। এটি মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত চলবে।
শিল্পী প্রণব কুমার সরকারের আঁকা বঙ্গবন্ধুর এই চিত্রকর্ম প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত থাকবে। আজ সোমবার বিকেলে চিত্রকর্ম পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামপ্রমুখ।
চিত্র শিল্পী প্রণব কুমার সরকার জানান, তিনি ২০০৪ সাল থেকে বঙ্গবন্ধুকে নিয়ে ছবিগুলো অংকণ করছেন। এর আগের তিনি বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় ছবিগুলো প্রদর্শন করছেন। বঙ্গবন্ধুর এই ছবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি ।
সুমন সরকার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 


















