জয়পুরহাটের পাঁচবিবি পৌর আওয়ামীলীগের আয়োজনে ১৫ আগস্ট উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও চারা বিতরণ অনুষ্ঠান সোমবার বিকেলে পৌর শহরের মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, সুভাষ চন্দ্র, সাংগাঠনিক সম্পাদক গোলাম হোসেন গোলাপ। উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক জুয়েল শেখসহ পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৫শ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
মোঃ মাসুদ পারভেজ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, জয়পুরহাট 


















