শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫ কেজি গাঁজাসহ সাবিনা আক্তার (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ী থানা পুলিশ এ তথ্য নিশ্চত করেছে। আটককৃত সাবিনা আক্তার সাঘাটা উপজেলার আব্দুর রশিদের স্ত্রী।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে আসা তুহিন পরিবহন নামের যাত্রীবাহী বাস তল্লাসী করে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৫ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। একই সঙ্গে এই গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত সাবিনা আক্তারকেও আটক করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পরিহনে অভিযান চালানো হয়। আটককৃত সাবিনা আক্তারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পলাশবাড়ীতে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

প্রকাশের সময়: ০১:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১