ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে দলের উপজেলা শাখার আয়োজনে কলেজ গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে বিকেল ৫টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ বাবর আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক চুটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসারুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বেলাল উদ্দিন, যুগ্ম আহŸায়ক মোঃ মুন্সুর আলী, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মোঃ মহসিন আলী ও সদস্যসচিব মোঃ আব্দুর রাকিবসহ অন্যরা। বক্তারা, নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।
আলি হায়দার রুমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চাপাইনবাবগঞ্জ 


















