রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পালিত হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

বিএনপির সাদুল্লাপুর উপজেলা শাখা কার্যালয়ে সকাল সাড়ে ৮ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীয় মূল কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টায় সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান এর জীবনের উপর আলোকপাত করা হয়।

সাদুল্লাপুর উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও দপ্তর সম্পাদক মোস্তফা রহমান। সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

সাদুল্লাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০৬:০১:০৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১