শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মাছের পোনা ও উপকরণ বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যচাষী ও সুফল ভোগীদের মাঝে মাছের পোনা ও উপকরণ বিতরণ করা হয়েছে।   বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরের রাজন্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি, প্রতিষ্ঠানিক জলাশয় ও উপজেলা পরিষদ পুকুরে উন্নত জাতের ২০৫ কেজি পোনামাছ অবমুক্তি করেন দিনাজপুর জেলা মৎস্য অফিসার ড. মুক্তাদির খাঁন।

একই সময়ে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) (২য় সংশোধিত)’র আওতায় সিবিজি মহাদানি সমবায় সমিতির মৎস্যচাষীদের মাঝে মাছের খাদ্য এবং এরিয়েটর (তাইওয়ান) বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সূনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, উপজেলা মৎস্য কর্মকর্তা পুরবী রাণী রায়, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, পার্বতীপুর হ্যাচারী কর্মকর্তা মো. মাহফুজুল হক, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

চিরিরবন্দরে মাছের পোনা ও উপকরণ বিতরণ

প্রকাশের সময়: ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১