রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে পিকআপের ধাক্কায় যুবক নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় শুভ মিয়া (২৬) নামের এক যুবকনিহত হয়েছে। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার জোয়ালকামড়া পুকুর পাড় মোড়ে এ ঘটনা ঘটে। নিহত  শুভ মিয়া জয়পুরহাট জেলার দুর্গাপুর ইউনিয়নের থিওট গ্রামের সরফরাজের ছেলে।

স্থানীয়রা জানান,  ওই সময় শুভ মিয়া মোটরসাইকেল যোগে ফুলবাড়ি উপজেলা থেকে বাড়িতে যাচ্ছিলেন। পথে বিরামপুর-হিলি মহাসড়কের জোয়ালকামড়া নামকস্থানে পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। মূমূর্ষূ অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় পিকআপ ভ্যানটি ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জাগো২৪.নেট-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত শুভ’র পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ পরিবারের মাঝে নিহতের লাশটি হস্তান্তর করে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বিরামপুরে পিকআপের ধাক্কায় যুবক নিহত

প্রকাশের সময়: ০১:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১