শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে চেক বিতরণ

নীলফামারীতে সমাজসেবা কার্যালয়ের ১২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়েছে। নীলফামারী শহর সমাজসেবার কার্যালয়ের কক্ষে অনুষ্ঠিত ২০২০-২০২১ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদে অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে চেক বিতরন করেন, নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: এমদাদুল হক প্রামানিক, সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, নীলফামারী শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন প্রমুখ।

এ বিষয়ে নীলফামারী শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন বলেন, বাংলাদেশ সরকার যে উদ্দেশ্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান গুলোকে অনুদানের চেক প্রদান করেছেন, তা যেন যথাযত ভাবে পালন করা হয়।

নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: এমদাদুল হক প্রামানিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সর্বোপরি মঙ্গল কামনা করে বলেন, আপনারা সঠিকভাবে কাজ করলে সরকার আগামীতে অনুদান আরো বাড়াতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রকাশের সময়: ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১