দেশের ১০তম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গাইবান্ধার গোবিন্দগঞ্জর উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে স্থাপিত হবে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড)।
উপজেলায় ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও রোড শো অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলাবাসী ও সাংবাদিকদের আয়োজনে পৌর শহরে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল উদ্বোধণ করেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। র্যালি শেষে সুসজ্জিত ট্রাকে শিল্পীদের গান পরিবেশনা নিয়ে উপজেলা ব্যাপী রোড শো অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে উপজেলার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলে সংহতি প্রকাশ করে মোবাইল ফোনে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
আনন্দ মিছিলের সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক খোকন আহম্মেদ, রাসেল কবির, রফিকুল ইসলাম রফিক, মোয়াজ্জেম হোসেন আকন্দ, আনোয়ারুল ইসলাম, উজ্জল হক প্রধান, মোস্তফা কামাল সুমন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















