উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবার এর প্রথম মিলন মেলা গাইবান্ধার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।সভাপতিত্ব করেন, উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের ফাউন্ডার এডমিন, বন এক্সপেডিশন প্রাইভেট লিমিটেড (ভারত)’র ডিরেক্টর এবং সিলভার স্কাই হলিডেইজের সিইও মীর এম এম শামীম। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ডিসেন্ট ইলেক্টো লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও পেশাগত প্রশিক্ষক বিক্রয় শিল্পী শফিকুর রহমান। বিশেষ অতিথি গাইবান্ধা জেলা দোকান মালিক সমিতির সভাপতি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান সাহান ও গণপ্রহরী পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুল ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মোফাজ্জল হোসেন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের এডমিন মীর শারমিন শিমু, মাহামুদুল হাসান খোকন, নয়ন ইসলাম। মিলন মেলায় অংশ গ্রহন করেন গাইবান্ধা ও পাশ্ববর্তী জেলা সমূহের প্রায় ৩৫টি ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাবৃন্দ। আলোচনা সভা শেষে অংশ গ্রহনকারী সকল উদ্যোক্তাদের ক্রেস্ট প্রদান এবং উদ্যোক্তাগণের পণ্য প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাইবান্ধায় উত্তরবঙ্গ উদ্যোক্তা পরিবারের মিলন মেলা
-
সুমন সরকার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, - প্রকাশের সময়: ০৫:১৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- ১৭
জনপ্রিয়



















