বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ভুয়া ডিবি পরিচয়ের ৩ সদস্য আটক

গাইবান্ধায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া ৩ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) গাইবান্ধা শহরের গোড়স্থান ওয়াল সংলগ্ন স্টেডিয়াম গামী পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, শহরের মধ্যপাড়ার মিলু খানের ছেলে আয়াত আলী খান (২২), ব্রিজ রোডের আবুল হাসেমের ছেলে সিহাব সরকার (২০) ও মহুরি পাড়ার শাহ আলম খানের ছেলে অন্তর খান (২০)।

এ তথ্য নিশ্চিত করেছে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি জাগো২৪.নেট-কে  বলেন, ওই চক্রের সদস্যরা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমন অভিযোগের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আকট করা হয়। আটকৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রকাশের সময়: ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১