বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র তাপদাহে অতিষ্ঠ সাঁথিয়ার জনজীবন

তাপদাহ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। কয়েক দিন বৃষ্টি না হওয়া আর প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না শ্রমিক, দিন মজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। সামান্য স্বস্তির ও একটু শীতল পরশের জন্য মানুষ ছুটছে গাছের ছায়াতলে। আর অতিরিক্ত গরমে একটু শীতল পরিবেশ ও স্বস্তির জন্য বিভিন্ন শরবত ও পানীয়ের দোকানে ভিড় করছেন তারা।

মতিন নামের এক রিকশাচালক বলেন, প্রচন্ড গরম আর রোদের কারণে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। সেই সঙ্গে কোনও যাত্রীও মিলছে না। তারপরও পেটের দায়ে রিকশা চালাচ্ছি।ইমরান নামের এক শ্রমিক বলেন, গরমে কাজ করতে পারছি না। তাই ছায়ায় বসে আছি। মাঝে মধ্যে দুই এক গøাস শরবত পান করছি। কিছু তো করার নেই।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মামুন আব্দুল্লাহ জাগো২৪.নেট-কে বলেন, প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাঁথিয়ার জনজীবন। তাই স্যালাইনের সঙ্গে প্রচুর পরিমাণ পরিষ্কার খাবার পানি আর ঠান্ডা স্থানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তীব্র তাপদাহে অতিষ্ঠ সাঁথিয়ার জনজীবন

প্রকাশের সময়: ০৫:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১