দিনাজপুরের চিরিরবন্দরে নতুন সেফটি ট্যাংকি নির্মাণের পর সাটারিং খুলতে গিয়ে ৩ নির্মাণ শ্রমিক অক্সিজেনের ঘাটতির অভাবে ট্যাংকিতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আলহাজ্ব শামসুল ইসলামের ছেলে আক্কাস আলী নির্মাণাধীন নতুন বাড়ির সেফটি ট্যাংকি নির্মাণ শেষে ৩ জন নির্মাণ শ্রমিক সাটারিং খোলার সময় ট্যাংকিতে নামলে অক্সিজেনের ঘাটতি হলে অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনা স্থানীয়রা টের পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংবাদ দিলে তাঁরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। আহতরা হলেন মথুরাপুর গ্রামের রাজু আহমেদ (৩০), বাসুদেবপুর গ্রামের দানিপাড়ার বুলু হোসেন (২৮) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















