রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা মাতৃসদনে রোগী হয়রানি বন্ধের দাবি

গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (মাতৃসদন) ডাক্তার নিয়োগ করাসহ রোগিদের হয়রানি বন্ধের দাবিতে রাজপথ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আয়োজনে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সিপিবি’র সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সম্পাদক সুপ্রিয়া দেব, সদর উপজেলার সভাপতি ছাদেকুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ক্লিনিক ব্যবসায়ীদের স্বার্থে স্বাস্থ্য ও পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সিন্ডিকেট করে মাতৃসদনে আবাসিক মেডিকেল অফিসার পদটি এক বছরের বেশি সময় ধরে শূণ্য করে রেখেছেন। প্রতিষ্ঠানটি একটি সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে। রোগীরা চরম হয়রানির শিকার হচ্ছে। তারা স্বাস্থ্য ও পরিকল্পনা অধিদপ্তরের ডিডি’র অপসারণও দাবি করে বলেন, অবিলম্বে মাতৃসদনে ডাক্তার/আবাসিক মেডিকেল অফিসার নিয়োগ দিতে হবে। নাহলে আরও বড় ধরণে কর্মসূচি দেয়া হবে বলেও হুসিয়ারি দেন তারা।

শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

গাইবান্ধা মাতৃসদনে রোগী হয়রানি বন্ধের দাবি

প্রকাশের সময়: ০৬:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১