রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট(মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৫ সেপ্টেম্বর) র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-বগুড়াগামী মহাসড়কে গোবিন্দগঞ্জের অভিরামপুর বাজারস্থ এনবি হায়াৎ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে চেক পোস্ট স্থাপনের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ কেজি গাঁজাসহ আশরাফুল ইসলাম সজল (২২)নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার বাসিন্দা।

আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আশরাফুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

গোবিন্দগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১