শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে মাদকসেবীসহ ৯ জন দোকানির জেল-জরিমানা

দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের দায়ে ৫ জনকে জেল ও অনুমোদনহীন সিরাপ বিক্রির দায়ে ৪ জন দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত বিরামপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এসময় ৪ জন মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ডসহ আরও ১ জনকে ৯ মাসের কারাদণ্ড প্রদান করি। এছাড়াও অনুমোদনহীন ও স্বাস্থ্য হানিকর সিরাপ বিক্রির অপরাধে ৪ জন দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আমাদের এই অভিযান চলমান রয়েছে।

প্রকাশের সময়: ০৪:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১