শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে বেকার যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২০ দিনব্যাপী দিনাজপুরের বিরামপুর উপজেলার বেকার যুবকদের মাঝে “গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহযোগীতায় উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে বিরামপুর চাঁদপুর ফাজিল মাদরাসার ল্যাবে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খাইরুল আলম রাজু।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) পাপিয়া নাসরীন, চাঁদপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, মাদরাসা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, জাইকা’র প্রতিনিধি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১