শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়েল মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। এ ঘটনাটি রবিবার দিবাগত রাতে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের কোর্টপাড়ায় ঘটেছে। ধৃত জুয়েল মোল্লা দিনাজপুর কোতয়ালী থানার শেখহাটি এলাকার বেলাল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুয়েল মোল্লা (২৬) বেশ কিছুদিন ধরে উপজেলার কোর্টপাড়া এলাকায় জনৈক সাখাওয়াত হোসেনের বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করে। এসময় তার অপর সহযোগী মাজেদুর রহমান ভুলু (৪০) পুলিশের অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এস আই আশরাফুল আলম বাদী হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো২৪.নেট-কে জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে। আরো অধিকতর তদন্ত করে অন্য সহযোগীদের আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

চিরিরবন্দরে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৬:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১