শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এতিমখানায় একমাসের খাদ্যসামগ্রী দিল গাইবান্ধা এসএসসি-০২ ব্যাচ

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামে ফজলুল উলুম র্কি-আতুল কুরআন সিদ্দিকিয়া মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় একমাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংগঠন এসএসসি-০২ ব্যাচের উদ্যোগে এই খাদ্যসামগ্রী দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পাঁচ মণ চাল, এক মণ আলু, পাঁচ কেজি মসুর ডাল ও তিন কেজি পেঁয়াজ। পরে এতিম শিশুদের বিরিয়ানি রান্না করে খাওয়ান ০২-ব্যাচের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সুপার হাফেজ মাসুদ সরকার, এসএসসি-০২ ব্যাচের রাকিব হাসান রোজ, নাহিদ হাসান চৌধুরি রিয়াদ, শাওন হুদা, শফিক সোমেল, মুশফিক মিরন, তাসনিম অন্তি ও শরন প্রমূখ।

প্রকাশের সময়: ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১