পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় দুইজনের কাছে থাকা ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী থানা ও ধাপেরহাট ফাঁড়ি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের জাইদুল ইসলামের স্ত্রী লিলি বেগম (৩৫), মৃত আব্বাস আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম (৫০) ও ছাইগাড়ী গ্রামের সেকেন্দার আলীর ছেলে লিটন মিয়া (২৫)।
পলাশবাড়ী থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানান, লিলি বেগম সোমবার দুপুরের দিকে পলাশবাড়ী এলাকা দিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ লিলি বেগমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর সহযোগিতায় একাধিক মাদক মামলার আসামী জহুরুল ইসলামকে আটক করা হয়েছে।
অপরদিকে, ওইদিন বিকেলে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর সদস্যরা অভিযান চালিয়ে ধৃত জহুরুল ইসলামের কর্মচারী ও ছাইগাড়ী গ্রামের সেকেন্দার আলীর ছেলে লিটন মিয়াকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। এ তথ্য নিশ্চিত করেছে তদন্ত কেন্দ্রটির ইনচার্জ সেরাজুল হক।
আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















