শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তির মৃত্যু

লাইট চার্জ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রমথ চন্দ্র রায় (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনাটি গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ি গ্রামের করুনা ডাক্তারপাড়ার ঘটেছে। নিহত প্রমথ চন্দ্র রায় ২ সন্তানের জনক এবং ওইপাড়ার অনন্ত মোহন রায়ের ছেলে।

জানা গেছে, ওই সময় প্রমথ চন্দ্র রায় বাড়িতে বৈদ্যুতিক লাইনের বোর্ডে লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনা টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি প্রদান করা হয়েছে।

প্রকাশের সময়: ১০:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১