গতকাল মঙ্গলবার ৭ (সেপ্টেম্বর) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজয় টিভির সংবাদদাতা ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহীন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সে গত ২৮ (আগস্ট) শনিবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল যোগে বিরামপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে বিরামপুর- দিনাজপুর মহাসড়কের জয়নগর নামক স্থানে বাইসাইকেল কে সাইড দিতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর ডক্টরস ক্লিনিকে পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে সে মারা যায়।
তার এই অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজ,ু পৌর মেয়র আক্কাস আলী,বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 









