গাইবান্ধার ফুলছড়িতে একজন মাদক ব্যবসায়ীকে ১ বছরের ও ৪ জন মাদকসেবীকে ১০ দিনের কারাদন্ডসহ প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাইবান্ধার পরিদর্শক আনোয়ারুল হাবিবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
পরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন এর আদালতে হাজির করা হলে কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের আবুল কালামের পুত্র ফিরোজ কবিরকে ১ বছরের কারাদন্ড ও দক্ষিণ রসুলপুর গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সাজু মিয়া, মধ্য উড়িয়া গ্রামের নুরুল হকের পুত্র আতিকুর রহমান, এনছার মিয়ার পুত্র সুলতান মিয়া এবং সামিন উদ্দিনের পুত্র বাবলু মিয়াকে ১০ দিন করে কারাদন্ড সহ প্রত্যেককে ৫’শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এটিএম রাকিবুর রহমান সুমন করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা) 


















