কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ১১শ অশ্রমিক নিয়োগের প্রতিবাদ ও নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শ্রমিকরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক সদস্য আমিনুল ইসলাম, শ্রমিক সোহেল রানাসহ অনেকে।
বক্তারা বলেন, পূর্বের ৭৩০ শ্রমিক বর্তমানে কর্মহীন। এরমধ্যে অর্থের লোভে আরও ১১’শ অশ্রমিক লোকদের শ্রমিকের তালিকায় অন্তর্ভূক্ত করার চেষ্টা করছে সভাপতি-সম্পাদক। তারা এ তালিকার প্রতিবাদ জানান এবং দ্রুত নির্বাচন দিয়ে নতুন কমিটি করার দাবি জানান।
সারোয়ার আহমেদ শাওন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, কুড়িগ্রাম 


















