গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর গাইবান্ধার সাব- চ্যাপ্টার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান হিসাবে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব- চ্যাপ্টার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, জেলার সুযোগ্য জেলা প্রশাসক আবদুল মতিন।এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র মুকিতুর রহমান(রাফি),স্পেশাল অলিম্পিকস এর জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে অফিসার-ইনচার্জ এ,কে, এম মেহেদী হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ-রেজা-ই মাহমুদ,অধ্যক্ষ বশির আহাম্মেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্পেশাল অলিম্পিকসের ক্রীড়াবিদগন উপস্থিত ছিলেন।
শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের সাব-চ্যাপ্টারের উদ্বোধন
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা - প্রকাশের সময়: ০৩:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- ২৪
জনপ্রিয়










