লালমনিরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে লালমনিরহাট জেলা মহিলা দলের আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একেএম মমিনুল হক যুগ্ম সাধারণ সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির ও আহবায়ক লালমনিরহাট সদর বিএনপির, মোছাঃ শামসুন্নাহার নুপুর সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল লালমনিরহাট জেলা শাখা, মোছাঃ বিউটি আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা জাতীয় তাবাদী মহিলা দল লালমনিরহাট প্রমুখ। প্রধান অতিথি বলেন ১৯৭৮ সালে ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন, তাই নারীদেরকে ঘরে বসে না থেকে এগিয়ে আসতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করেন।
মোঃ মনিরুজ্জামান মাখন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 









