শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩০) ও সোনা মিয়া (৪০) নামের দুই শ্রমিকরে মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের শাখাহাতি এলাকায়  এ ঘটনা ঘটে।  মৃত্যু জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন তনসর মোল্লার ছেলে ও সোনা মিয়া একই এলাকার হায়দার পাইলটের ছেলে।

স্থানীয়রা জানান, ওইসময় শাখাহাতি এলাকায় পাট ধোঁয়ায় কাজে নিয়োজিত থাকাকালিন সময়ে বিকাল ৩ টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে তারা গুরুত্ব আহত হয়। এরপর তাদেরকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  দুজনকে মৃত ঘোষণা করে।  আহত আব্দুল ছামাদকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু তালেব সরকার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জাগো২৪.নেট-কে জানান, বজ্রপাতে ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি ঢুসমারি থানার আওতায়।

চিলমারীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময়: ১১:০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১