শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাছের সঙ্গে শত্রুতা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর)  দুপুরে পুকুরের মালিক নবীর উদ্দীনের ছেলে সিহাব উদ্দীন শাহী ঘটনাটির প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার আটমূল ইউনিয়নের ডাবইর মোন্নাপাড়া গ্রামের নবীর উদ্দীনের পুকুরে এ বিষ প্রয়োগ করা হয়।

সরেজমিনে জানা যায়, জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে নবীর উদ্দীনের বিরোধ চলে আসছিলো। এই জেরে পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগে করেছে বলে ধারণা করা হয়।

উক্ত ৫ শতক পরিমান পুকুরে মিশ্র জাতীয় মাছের চাষ করা হয়েছিলো। যার আনুমানিক ওজন ১৫ মণ এবং বাজার মূল্য ২০-২৫ হাজার টাকা।

পুকুর মালিকের ছেলে সিহাব উদ্দীন শাহী জাগো২৪.নেট-কে জানায়, আমাদের পুকুরে কে বা কাহারা পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করেছে। সকাল ৭টার দিকে আমরা বিষয়টি টের পাই।

এছাড়াও আমাদের ২ শতক  জমির নেপিয়ার ঘাস কে বা কাহারা বিষ স্প্রে করেছে। এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

মাছের সঙ্গে শত্রুতা

প্রকাশের সময়: ০২:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১