শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দু’দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষন উদ্বোধন

দিনাজপুরের চিরিরবন্দরে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং ইউনিক আইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দু’দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে চিরিরবন্দর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হকের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সূনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল প্রমূখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে ৩০ জন প্রতিষ্ঠান প্রধান ও ৩০ জন আইসিটি শিক্ষক অংশগ্রহণ করেন। উল্লেখ্য পর্যায়ক্রমে উপজেলার ১২৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষক এ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

চিরিরবন্দরে দু’দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষন উদ্বোধন

প্রকাশের সময়: ০৭:৪৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১