মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে ২০২১-২০২২ অর্থবছরে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর ব্যক্তিগত উদ্যোগে জেলায় ১ লাখ বৃক্ষচারা রোপণ কল্পে বৃক্ষচারা বিতরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় আব্দুলপুর ও ঈসবপুর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে দুপুর আড়াইটায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সূনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির পক্ষে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ সাধারণের মাঝে গাছের চারা, স্বাস্থ্য সামগ্রী বিতরণসহ পরিষদ চত্ত¡রে বৃক্ষ রোপণ করেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















