কিশোরগঞ্জের কুলিয়াচরে রাস্তা থেকে এক মুদি ব্যবসায়ীর ৩৩ হাজার টাকা ও ৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের মিনিট কার্ড নিয়ে গেছে ছিনতাইকরীরা।
এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী চক বাজার থেকে কয়েক শত গজ দুরে বড় ছয়সূতী-ছয়সূতী রাস্তার নিজগাঁও নামক স্থানে। এই ঘটনার পর আতঙ্কে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
জানা যায়, উপজেলার বড় ছয়সূতী চক বাজারের মুদি ব্যবসায়ী মোঃ মনির মিয়া সারাদিন ব্যবসা করে ওই ব্যবসার টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীরা উল্লেখিত রাস্তায় তার গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৩৩ হাজার টাকা ও ৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের মিনিট কার্ড নিয়ে যায়।
মুদি ব্যবসায়ী মোঃ মনির মিয়া উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী চক বাজারের মুদি ব্যবসায়ী নিজগাঁও গ্রামের আবুচাঁন মিয়ার ছেলে। এই ঘটনার পর ওই চক বাজারের ব্যবসায়ী সহ ছয়সূতী-মাটিকা, ছয়সূতী-আললাপুর রাস্তা দিয়ে চলাচলকারীও এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
ঘটনা প্রসঙ্গে মোঃ মুনির মিয়া জানায়, শুক্রবার সারাদিন ব্যবসা করে রাত ১০ টার দিকে ব্যবসার ৩৩ হাজার টাকা ও ৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের মিনিট কার্ড নিয়ে দোকান বন্ধ করে বড় ছয়সূতী-ছয়সূতী রাস্তা দিয়ে আমার নিজ বাড়ি নিজগাঁও গ্রামে যাওয়ার সময় বড় ছয়সূতী চক বাজার থেকে কয়েক শত গজ দূরে নিজগাঁও যাওয়ার রাস্ততার মোড়ে পৌঁছা মাত্র মুখোশ ধারী ৩ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে আমার গতি রোধ করে আমাকে হত্যার ভয় দেখিয়ে আমার মাথায় থাকা একটি পোলাও এর চাউলের বস্তা ফেলে দেয় এবং ওই বস্তার মধ্যে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ৭ হাজার টাকা মূল্যের মিনিট কার্ড ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আমি তাদের বাঁধা দিলে তারা আমার হাতে একটি বারি মেরে নিলা ফোলা জখম করে। পরে আমার ডাক চিৎকারে গ্রামের মানুষ এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঘটনাটি সকালে এলাকায় ছড়িয়ে পড়লে বড় ছয়সূতী চক বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে বড় ছয়সূতী-বড়ছয়সূতী রাস্তা দিয়ে চলাচলকারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ জাগো২৪.নেট-কে বলেন, পুলিশ রাতে সার্বক্ষণিক ডিউটিতে থাকে, এ ধরনের কোন খবর পায়নি। খবর পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাইন উদ্দিন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, কিশোরগঞ্জ 


















