গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকার রাজনৈতিক, সাংবাদিক ও সুধিজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাদুল্লাপুর থানার নবাগত ওসি প্রদীপ কুমার রায়।
রোববার (১২ সেপ্টেম্বর) উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল আজিজ, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দীন মন্ডল হিরু, সাধারণ সম্পাদক শফিকুল কবির মিন্টু, সাংগঠনিক সম্পাদক লাবলু প্রামাণিক, বিপ্লব কর্মকার, সাদুল্লাপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নুরে আলম সিদ্দিক মিঠু মন্ডল, স্থানীয় যুবলীগের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ ন ম আশিকুজ্জামান রিমেল, যুগ্ম সম্পাদক রাব্বি সাহান পলাশ,স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রামানিক, স্থানীয় শ্রমিকলীগের সভাপতি উজ্জল সাহা, ধাপেরহাট বাজার বনিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক খালেক মন্ডল, ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান সরকার, আব্দুল মালেক সাজু , রাজু আহম্মেদ, জালাল উদ্দিন, শফিকুল ইসলাম সাগর, ইউপি সদস্য শাহাদত হোসেন সহ আরোও অনেকে।
সভায় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রাব্বি আব্দুল্লাহ রিয়ন, কৃষকলীগের সভাপতি স্বপন, সাধারণ সম্পাদক রিপন, ধাপেরহাটের আঃ মান্নান জমির, বীরমুক্তিযোদ্ধা আঃ সামাদ, ঔষধ ব্যবসায়ী রাসেল। উক্ত মতবিনিময় সভায় দোয়া ও কোরআন তেলাওয়াত করেন আবু তালেব আনসারী।
মতবিনিময় সভায় ধাপেরহাট এলাকার আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বক্তব্য রাখেন অনেকে। অনেক বক্তা তাদের বক্তব্যে ধাপেরহাট এলাকার চুরি, ডাকাতি, ভেজাল হলুদ,ভেজাল গুড় তৈরি সহ অত্র এলাকার মাদক, কারবারিদের নিয়ে কথা বলেন। স্থানীয় রাজনৈতিক, মিডিয়া ও সুধীজনের বক্তৃতার জবাবে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক মোস্তাফিজ দেওয়ান বলেন, বিষয়গুলি নিয়ে আমরা তৎপর থাকব। যাতে ভবিষ্যতে আর কোনো ক্রাইম এ এলাকায় না হয়।
নবাগত ওসি প্রদীপ কুমার রায় বলেন, আপনাদের সহযোগিতা পেলে এলাকা থেকে চুরি, ডাকাতি,মাদক ও খাদ্যে ভেজাল মিশানো সহ সব অপরাধ দমন করতে সক্ষম হব। ধাপেরহাট এলাকার বাজার সহ অত্র এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করনে ধাপেরহাট এলাকার মানুষকে আশ্বস্ত করেন। যে কোনো সমশ তিনি জনগনকে সেবা দিতে প্রস্তুত বলে জানান।
শফিকুল ইসলাম সাগর, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, 


















