গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্যালোচালিত ভটভটি গাড়ির চাপায় ইউনুস আলী (৪০) নামের এক অটোযাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার শিমুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় অটোবাইকে যাচ্ছিলেন ইউনুস আলী। এরই মধ্যে শিমুলতলা নামকস্থানে পৌঁছালে অপর একটি মাছবাহী ভটভটি চাপা দিলে ইউনুস আলী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ ঘটনা সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, মাছবাহী ভটভটিটি আটক করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 


















