শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে আন্তঃজেলা ডাকাত সরদার  কারেন্টসহ গ্রেফতার-৩

জয়পুরহাটের পাঁচবিবিতে শনিবার রাতে উপজেলার আটাপুর ইউনিয়নের হিলি-শালাইপুর রাস্তার কলন্দপুর বেইলী ব্রীজের পশ্চিম পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সরদার শহিদুল ইসলাম ওরফে কারেন্টসহ ডাকাত দলের ৩ জন সদস্যকে গ্রেফতার করে পাঁচবিবি থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সার্বিক তত্বাবধানে ও দিক নির্দেশনায় একটি আভিযানিক টিম পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের শালাইপুর হতে হিলি গামী পাকা রাস্তার কলন্দপুর নামক ব্রীজ এলাকায় একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি, একটি দেশীয় ওয়ান শুটারগান, ৩টি ধারলো হাসুয়া, ১ টি ধারালো সামুরাই, একটি শাবল, ৪ টি বাঁশের লাঠি, ১টি নাইলনের মোটা রশি, ৩ টি পুরাতন ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার পূর্বক ৩ (তিন) জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কালাই উপজেলার ভাটাহার গ্রামের মোঃ আবেদ আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম কারেন্ট (৪৪), পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের মোঃ আলম হোসেনের পুত্র মোঃ ইয়ানুর হোসেন (৩০), উভয় জেলা-জয়পুরহাট, হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের নাহিদ শেখ এর পুত্র মোঃ মাহাবুব শেখ (৩৬)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাচশ চন্দ্র দেব জাগো২৪.নেট-কে বলেন, কুখ্যাত ডাকাত সরদার শহিদুল ইসলাম ওরফে কারেন্ট এর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, গরু ব্যবসায়ীর ট্রাকসহ গরু ডাকাতি, মোটর সাইকেল ছিনতাই, অপহরণসহ সর্বমোট ১১ টি মামলা রয়েছে। ইয়ানুর হোসেন এর বিরুদ্ধে ৩ টি ও মাহাবুব শেখ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় ঞযব অৎসং অপঃ, ১৮৭৮ এর ১৯ অ তৎসহ পেলালকোড ৩৯৯/৪০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয়

পাঁচবিবিতে আন্তঃজেলা ডাকাত সরদার  কারেন্টসহ গ্রেফতার-৩

প্রকাশের সময়: ০৬:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১