দিনাজপুরের চিরিরবন্দরে মুজিববর্ষ উপলক্ষে ২০২১-২০২২ অর্থবছরে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষ চারা রোপণ কল্পে চারা বিতরণ এবং স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সাঁইতাড়া এবং দুপুর আড়াইটায় সাতনালা ইউনিয়ন পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সাঁইতাড়া ইউপি চেয়ারম্যান মো. মোকাররম হোসেন, সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ সাধারণ মানুষের মাঝে গাছের চারা, স্বাস্থ্য সামগ্রী বিতরণসহ পরিষদ চত্ত¡রে বৃক্ষরোপণ করেন
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















