লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকায় পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মশিউর রহমান (৩০) নামের একজন আহত হয়েছে।
জানা যায়, সদর উপজেলার ধনঞ্জয় গ্রামের আজাহার আলীর ছেলে মশিউর রহমানের সঙ্গে মৃত করিমের ছেলে মহাসিন আলী গংদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ধরাবাহিকতায় ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ১০ টার দিকে মশিউর রহমানের উপর হামলা চালা প্রতিপক্ষরা। এসময় হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে মশিউরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ বিষয়ে অভিযোগকারী মশিউর রহমান বলেন, আমি এলাকার সহজ সরল নিরীহ মানুষ। আমার উপর নির্মম ভাবে হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
বিবাদী মহসীন আলী বলেন, মশিউর রহমান আমার এলাকার ভাতিজা আপোষ মিমাংসার জন্য কথা বলা হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম জাগো২৪.নেট-কে জানান, এ রকম একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. মনিরুজ্জামান মাখন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 















