শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে কোটি টাকা মূল্যের ৬ তক্ষকসহ আটক ৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কোটি টাকা মূল্যের ৬টি তক্ষকসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টম্বর) দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল পলাশবাড়ী উপজেলার বিশ্রামগাছী গ্রামে অভিযান পরিচালন করে। এসময় বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির প্রাণী ৬টি তক্ষক  (টক্কর সাপ) উদ্ধার করা হয়।  এসবের দাম প্রায় এক কোটি ২০ লাখ টাকা। একই সঙ্গে গাইবান্ধার বাসিন্দা শাহজাহান মিয়া (৪০), ওসমানগণি (৪০),  জাকির হোসেন (২৬) ও সাহাবুল মিয়া (৩৫)কে আটক করা হয়েছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

প্রকাশের সময়: ০৪:৪৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১