গাইবান্ধা জেলা পরিষদের অর্থায়নে শিার্থীদের মাঝে স্কুল ব্যাগ, মাস্ক, ফুটবলসহ ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সাদুল্লাপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সির বাড়ি উঠোনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাগ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কমিটির প্রকল্প সভাপতি এ এম সামছুজ্জোহা সরকার খুশী।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের ৩নং ওয়ার্ড মহিলা সদস্য (সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা) তৌহিদা বেগম, প্রধান শিক আনোয়ারুল ইসলাম মন্ডল, সাইফুল ইসলাম সাদেক, আবু হোসেন মন্ডল, সামছুন্নাহার বেগম, মাদরাসা অধ্য মাওলানা নুরুল হুদা, সুপার জাহিদুল আযাদ, হোসেন আলী ও ফারায়েজ হোসেন প্রমুখ।
পরে জেলা পরিষদের মহিলা সদস্য তৌহিদা বেগম সাদুল্লাপুরের মাধ্যমিক স্তরের শিা প্রতিষ্ঠানের শিার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, মাস্ক, ফুটবল ও ক্রিকেট খেলার সরঞ্জামাদী আনুষ্ঠিকভাবে বিতরণ করেন।
আনোয়ারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















