শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ধানক্ষেত থেকে সন্তোষ মাহাতো (৪৫) নামের এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাঁশপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। সন্তোষ মাহাতো ঐ গ্রামের মৃত অতুল মাহাতো টুলুর ছেলে।

নিহতের ভাই গজেন মাহাতো বলেন, সে প্রতিদিনের মত সকালে খাওয়া দাওয়া করে বাড়ী থেকে কাজের জন্য বের হয়ে যায়। পরে লোকমুখে শুনতে পান তার ভাইয়ের লাশ ধান ক্ষেতে পড়ে আছে। তিনি আরো বলেন, তার ভাইয়ের মাথার সামান্য সমস্যা আছে।

এদিকে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে গেলে ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জাগো২৪.নেট-কে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জনপ্রিয়

পাঁচবিবিতে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

প্রকাশের সময়: ০৭:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১