শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ দুই অসহয়কে আর্থিক সহায়তা দিয়েছে কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অসুস্থ দু’জন অসহায়কে আর্থিক সহায়তা দিয়েছেন কুলিয়ারচর উপজেলার প্রবাসীদের মানবিক সংগঠন “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সংগঠনের উপদেষ্টা মোঃ সাদেকুর রহমান সাদেক ও উপদেষ্টা মোঃ আল-আমীন ভূঁইয়া টিংকুর উপস্থিতিতে অসুস্থ দু’জন অসহায়কে চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

অসুস্থ দু’জন হলেন, উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া পূর্ব পাড়া গ্রামের মৃত আব্দুল মালেক এর পুত্র মোঃ হযরত আলী ও উত্তর সালুয়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র মোঃ মিকাইল।
তাদের মধ্যে মোঃ হযরত আলী ৩-৪ মাস আগে গাছ থেকে পড়ে দুই পা ভেঙ্গে যায় এবং অপরজন মোঃ মিকাইল মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভৈরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংঙ্গে পাঞ্জা লড়ছে।

অর্থ সহায়তা প্রদান কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ, ফরিদপুর ইউনিয়নের সমাজসেবক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, সালুয়া ইউনিয়নের সমাজসেবক মোঃ আমির চাঁন ডিলার, মধ্য সালুয়া ৮ ওয়ার্ড এর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক সহ এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গ।

কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর প্রধান উপদেষ্টা ইতালী প্রবাসী সৈয়দ খলিল, প্রধান পিষ্টপোষক সৌদি আরব প্রবাসী মোঃ সেলিম মিয়া, কেন্দ্রীয় সভাপতি, ইতালি প্রবাসী সৈয়দ ফয়সাল ইসলাম ওরুফে রিয়াজ।

অর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরব প্রবাসী মোঃ সেলিম মিয়া ও প্রচার সম্পাদক আতিক হাসান নিলয় জাগো২৪.নেট-কে বলেন, আমাদের সম্প্রীতি ফোরাম অসহায় মানুষের পাশে আগেও ছিলাম, এখনও আছি, পরেও থাকবো ইনশাআল্লাহ।

অসুস্থদের সহায়তায় এগিয়ে আসায় উপস্থিত সকলেই কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধনবাদ জানিয়ে সকল প্রবাসীদের সু-স্বাস্থ্য কামনা করেন।

প্রকাশের সময়: ০৮:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১