শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

ছবি: নিহত জেলাল

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে জেলাল মিয়া (২৫) নামের এক অটোযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন যাত্রী আহত হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ীর দক্ষিণ বন্দরের আফিসের হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলাল মিয়া আজমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই সময় পলাশবাড়ী থেকে অটোভ্যান ৫ জন যাত্রী নিয়ে কমরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পলাশবাড়ীর দক্ষিণ বন্দর আফিসের হাট নামকস্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঁধে। এতে ঘটনা স্থালে জেলাল মিয়া মারা যায়। অপর আহতরা পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

পলাশবাড়ীতে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশের সময়: ০৬:১৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১