শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে রাস্তা পাকা করণের দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাবাসী।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাকাইহাট এলাকায়  নাকাই-হরিরামপুর নাগরিক কমিটির উদ্যোগে এ মানববন্ধন করেন তারা। এসময় শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার শত শত মানুষ শতঃস্ফূর্ত ভাবে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে  নাকাইহাট কলেজ মোড় থেকে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রীজ পর্যন্ত কাচা রাস্তা পাকা করণের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকেন এলাকাবাসী।

বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী ও ভারত কমিটির সভাপতি মীর এমএম শামীম, ফাউন্ডেশনের গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্য আব্দুর নূর, নাকাইহাট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক খন্দকার এরফান উদ্দিন, পোগইল দাখিল মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াহেদুন্নবী সরকার, ইউপি সদস্য নুরুল ইসলাম প্রধান, নাকাইহাট হরিরামপুর নাগরিক কমিটির আহবায়ক এসএম সোহেল, আব্দুল লতিফ সরকার প্রমুখ।

এসময় বক্তরা বলেন, নাকাইহাট কলেজ মোড় হতে পশ্চিম পোগইল হয়ে নলেয়ার ব্রীজ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তাটির বেহাল দশা । সামন্য বৃষ্টিতেই চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীসহ নানা পেশার মানুষদের। উপজেলার বড় হাটগুলোর মধ্যে একটি নাকাইহাট। প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে । দীর্ঘদিনেও রাস্তাটির কাজ না করায় রাস্তার দু পাশ ভেঙ্গে পড়ায়  চলাচলের অনুপযুগি হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, এ রাস্তাটিকে কেন্দ্র করে একটি কলেজ, একটি দাখিল মাদ্রাসা, দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি হাফেজি মাদ্রাসা ও শিমুলতলী নামক একটি বাজার রযেছে। রাস্তা বেহাল দশায় এসব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা  সময় মতে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারে না। জনগুরুত্বপূর্ণ রাস্তাটির জন্য একাধিকবার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট ধর্ণা দিয়েও কোন কাজ হয়নি।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

গোবিন্দগঞ্জে রাস্তা পাকা করণের দাবি

প্রকাশের সময়: ০৫:৪৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১